চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিনেত্রীদের বিরুদ্ধে অভিযোগটি পাওয়ার পরপরই নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়া ও কারিগরি তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে অভিযোগটির প্রাথমিক তদন্ত চলছে। সাইবার ইউনিট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের সেই বিতর্কিত মন্তব্য ও পোস্টগুলোর সত্যতা যাচাইয়ের পর ঘটনার সত্যতা পাওয়া গেলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী নিয়মিত মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এই আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। তিনি তাঁর পোস্টে লেখেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ ও ছোট করায় কথিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ তিনজনের নামে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এবং তার পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকাদের বিভিন্ন রাজনৈতিক অবস্থান, মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে সাধারণ নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম হয়েছিল। ছাত্র-জনতার সেই রক্তক্ষয়ী আন্দোলনকে বিদ্রূপ করার খেসারত হিসেবেই তাঁদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন