সুদ-ঘুষ ও দুর্নীতিতে দেশের রাজনীতিবিদরা এক নম্বরে আছেন বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজান। তিনি বলেন, "আমাদের সূচনাটাই অন্যায়ের মধ্য দিয়ে; সুদ-ঘুষ ও দুর্নীতির মাধ্যমে। এ ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা এক নম্বরে আছেন। এমনকি সুশীল সমাজ, প্রশাসন, সাংবাদিক ও শিল্পী—সবাই এখন কেবল লাভ চান। সবাই যদি শুধু লাভের হিসাব করে, তবে রাষ্ট্র উন্নত হবে কীভাবে?"
আজ শনিবার (৪ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হুইপ আশরাফ উদ্দীন নিজান সমাজে নৈতিকতার সংকট ও নাগরিক দায়িত্বহীনতার সমালোচনা করে বলেন, "আমরা একটি ভালো সমাজব্যবস্থা চাই। ওসি, ইউএনও সাহেবদের থেকে ভালো সার্ভিস চাই, রাজনীতিবিদদের থেকেও ভালো সার্ভিস চাই; কিন্তু নাগরিক হিসেবে নিজের যে কর্তব্য আছে, সেটা আমরা পালন করি না। অন্যায়ের কথা মুখে বলতেও আমরা পারি না। আমাদের সবকিছু এভাবে হারিয়ে যাচ্ছে। আমাদের অতীতের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে।"
স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করে হুইপ নিজান বলেন, "রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগ যেন না হয়, সেই ব্যবস্থা আগে করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট বক্তব্যে বলেছেন, দেশে 'ন্যাশনাল হেলথ সেন্টার' চালু করা হবে। রোগ যেন আমাদের স্পর্শ করতে না পারে, সেদিকে আমাদের আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন।"
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন