বর্তমান বিশ্বের বহুমাত্রিক ও গভীর সংকট মোকাবিলায় আধিপত্যবাদ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং শান্তিপূর্ণ সহাবস্থানই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মানবসভ্যতার টেকসই অগ্রযাত্রার জন্য বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন এবং অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘আল উম্মাহ ফাউন্ডেশন’-এর অফিসিয়াল ওয়েবসাইট ও ‘আল উম্মাহ জার্নাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিশ্বব্যাপী বিদ্যমান অস্থিরতা ও বিভাজনের প্রেক্ষাপটে আল উম্মাহ ফাউন্ডেশনের এই বুদ্ধিবৃত্তিক উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দেন তথ্যমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিভিন্ন দর্শন, মতাদর্শ ও চিন্তার মানুষের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে এই উদ্যোগ সভ্যতার চলমান সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, "ভাষা, জাতিসত্তা, ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান মানবসভ্যতার স্বাভাবিক বৈচিত্র্যের অংশ। মহান আল্লাহ মানুষকে বৈচিত্র্যের মধ্যেই সৃষ্টি করেছেন। ফলে কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি বা মতাদর্শের পক্ষে সমগ্র বিশ্বে একক আধিপত্য প্রতিষ্ঠা করা যেমন বাস্তবসম্মত নয়, তেমনি তা মানবসভ্যতার জন্য কখনো কল্যাণও বয়ে আনতে পারে না।"
তিনি আরও যোগ করেন, বর্তমান বিশ্বের বহু সংঘাত মূলত পরিচয়ের সংকটকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। ইতিহাস প্রমাণ করে—যুদ্ধ, শক্তির প্রদর্শন কিংবা জোরপূর্বক আধিপত্য কখনো কোনো সভ্যতার স্থায়ী সমাধান দিতে পারেনি। বরং মুক্ত চিন্তার বিনিময়, জ্ঞানচর্চা ও পারস্পরিক সম্মানই মানবসভ্যতাকে যুগে যুগে এগিয়ে নিয়েছে। এসব সংকট উত্তরণে বিশ্বজুড়ে গবেষক, চিন্তাবিদ ও বিভিন্ন মতাদর্শের প্রতিনিধিদের একটি অভিন্ন মানবিক অবস্থান গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল নীতিই হলো—শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা এমন একটি পৃথিবী চাই, যেখানে সব জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতি নিজ নিজ মর্যাদা অক্ষুণ্ন রেখে একসঙ্গে এগিয়ে যাবে এবং মানবসভ্যতার সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অংশীদার হবে।"
বক্তব্যে নিজের সাম্প্রতিক তুরস্ক সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সেখানে তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন যে, ইসলামের প্রকৃত শক্তি কেবল আনুষ্ঠানিক ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়; বরং এর মূল সৌন্দর্য নিহিত রয়েছে এর মানবিক চেতনা, নৈতিক মূল্যবোধ ও আত্মিক দর্শনের মধ্যে। তিনি আশা প্রকাশ করেন, আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও চিন্তার মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সভ্যতার সংলাপকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ইয়াসিন আকতে। এছাড়া অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গবেষক, চিন্তাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন