দিকপাল

ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ০৬:২৬ পি এম | প্রিন্ট সংস্করণ

ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামী

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের আটটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীসহ গুরুত্বপূর্ণ নগরীগুলোতে এই সিদ্ধান্ত দলটির নির্বাচনী প্রস্তুতিকে নতুন মাত্রা দিয়েছে

সোমবার ২২ জুন অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়র প্রার্থীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয় তবে এই তালিকা এখনো দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পরই চূড়ান্ত হিসেবে গণ্য হবে

রাজধানীর ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন একইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি আবু সাদিক (সাদিক কায়েম)

দলীয় সূত্র জানায়, প্রাথমিক তালিকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন রয়েছে এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী গাজীপুরে প্রার্থী হয়েছেন সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বরিশালে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল রংপুরে প্রার্থী হয়েছেন মহানগর আমির টি এম আজম খান খুলনায় প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে প্রার্থী হয়েছেন মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বার

তবে রাজশাহী সিলেট ময়মনসিংহ কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি এসব এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে এবং সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে

দলীয় নেতাদের মতে স্থানীয় সাংগঠনিক শক্তি জনসম্পৃক্ততা এবং নির্বাচনী প্রস্তুতি বিবেচনায় ধাপে ধাপে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে মজলিশে শুরার অনুমোদনের পরই পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে দলটি

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামী

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল