দিকপাল

আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের ডা. জাহেদ

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ০১:৩৯ পি এম | প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের ডা. জাহেদ

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও দলটির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার তথ্য অধিদফতরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার শেষে এ বিষয়ে রায় দেবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় দলটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বিচারাধীন রয়েছে। দল হিসেবে তাদের বিচার হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলো আদালতে বিচারাধীন রয়েছে এবং সেগুলোর আইনগত নিষ্পত্তিই ভবিষ্যৎ নির্ধারণ করবে।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলটির নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে এবং বর্তমানে তাদের বড় ধরনের রাজনৈতিক উদ্যোগ নেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও গণমুখী করতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের ডা. জাহেদ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল