দিকপাল

সৌদি প্রতিষ্ঠানের হাত ধরে নতুন যুগে চট্টগ্রাম বন্দর

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ০১:৪৯ পি এম | প্রিন্ট সংস্করণ

সৌদি প্রতিষ্ঠানের হাত ধরে নতুন যুগে চট্টগ্রাম বন্দর

আগামী জুলাই মাস থেকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পরিচালনা শুরু করবে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। সম্প্রতি টার্মিনালটির জন্য প্রয়োজনীয় বিশেষায়িত যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর গত বছর প্রায় ৩৪ লাখ ১০ হাজার টিইইউএস (২০ ফুট কন্টেইনার সমমান) হ্যান্ডলিং করেছে। এর মাধ্যমে এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অন্যতম ব্যস্ত কন্টেইনার বন্দরে পরিণত হয়েছে।

আরএসজিটি ২০২৪ সালের জুন থেকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির ২২ বছরের চুক্তি রয়েছে। সম্প্রতি টার্মিনালে চারটি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ায় পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার পথ সুগম হয়েছে।

আরএসজিটির বাংলাদেশ শাখার বাণিজ্যিক ও জনসংযোগ বিভাগের প্রধান সৈয়দ আরিফ সারওয়ার জানান, গত দুই বছরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থাপন এবং দক্ষ জনবল গড়ে তোলার কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ার মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের শেষ ধাপও শেষ হয়েছে।

চীনের স্যানি কোম্পানির তৈরি এসব অত্যাধুনিক ক্রেন একসঙ্গে দুটি কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম। বাংলাদেশের কোনো বন্দরে প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এছাড়া পুরো টার্মিনালটি বিদ্যুৎচালিত হওয়ায় পরিচালনায় জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হবে না এবং কার্বন নিঃসরণও কমবে।

প্রতিষ্ঠানটি আশা করছে, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যেই নতুন ক্রেনগুলো কার্যক্রমে যুক্ত হবে। তখন পতেঙ্গা টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে এবং কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বর্তমানে টার্মিনালটি বছরে প্রায় ১ লাখ ৫৫ হাজার টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে। নতুন সরঞ্জাম চালুর পর চলতি বছর এ সক্ষমতা ৪ লাখ টিইইউএসে উন্নীত হবে, যা চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার কার্যক্রমের প্রায় ১২ শতাংশ। আগামী বছর এ সংখ্যা ৫ লাখ টিইইউএস ছাড়িয়ে যাওয়ার আশা করছে আরএসজিটি।

এ পর্যন্ত টার্মিনাল উন্নয়নে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সেখানে প্রায় ৫০০ জন স্থায়ী এবং ৮০০ জন চুক্তিভিত্তিক বাংলাদেশি কর্মী কাজ করছেন। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টদের মতে, পূর্ণ সক্ষমতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা, জাহাজ খালাসের গতি এবং দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সৌদি প্রতিষ্ঠানের হাত ধরে নতুন যুগে চট্টগ্রাম বন্দর

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল