দিকপাল

৬ জেলায় সেনা মোতায়েন: কঠোর অবস্থানে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬ | ০৩:৫৫ পি এম | প্রিন্ট সংস্করণ

৬ জেলায় সেনা মোতায়েন: কঠোর অবস্থানে সরকার

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ ছয়টি জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা রোধে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পাঠানো চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। ২২ থেকে ৩০ জুন পর্যন্ত মোট নয় দিন এই ছয়টি জেলায় আইনশৃঙ্খলার দায়িত্বে কাজ করবেন সেনাসদস্যরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল ও শো-ডাউনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে জননিরাপত্তা ও জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “দেশের কিছু এলাকায় অপতৎপরতা হতে পারে এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি, তবে অপতৎপরতা রোধে আগাম সতর্কতা হিসেবে এই রুটিন ওয়ার্ক করা হচ্ছে।”

এদিকে, আগামীকাল ২৩ জুন নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে।

ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ তল্লাশিচৌকি বসানো হয়েছে। একই সঙ্গে মহানগরের সবকটি প্রবেশপথে চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২২ জুন ২০২৬

৬ জেলায় সেনা মোতায়েন: কঠোর অবস্থানে সরকার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল