দিকপাল

পাচারের টাকা দিয়ে অপশক্তির ষড়যন্ত্র: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ০১:১৮ পি এম | প্রিন্ট সংস্করণ

পাচারের টাকা দিয়ে অপশক্তির ষড়যন্ত্র: রিজভী

পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপশক্তিকে আর ফিরে আসতে দেওয়া হবে না; আইনি ও রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করা হবে।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করা হবে। তার দাবি, পাচার করা অর্থ ব্যবহার করে একটি মহল আবারও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, অতীতে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ দলের বহু নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নিরপরাধ মানুষ দীর্ঘ সময় কারাভোগ করেছেন। জাতীয়তাবাদী আদর্শের কর্মী জনিকেও হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুল আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পাচারের টাকা দিয়ে অপশক্তির ষড়যন্ত্র: রিজভী

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল