ঢাকা, ২৩ জুন: জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বৈঠকে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের সমর্থন অব্যাহত থাকবে এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় সুইস রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের গঠনমূলক ভূমিকার বিষয়েও মতবিনিময় হয়।
ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, বাণিজ্য সম্প্রসারণ ও অন্যান্য সম্ভাবনাময় খাতে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন