দিকপাল

আইন লঙ্ঘনে সৌদিতে বড় অভিযান, গ্রেপ্তার ১৫ হাজারের বেশি

আকাশ মোল্লা
আকাশ মোল্লা স্টাফ রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬ | ১২:৪৭ পি এম | প্রিন্ট সংস্করণ

আইন লঙ্ঘনে সৌদিতে বড় অভিযান, গ্রেপ্তার ১৫ হাজারের বেশি

সৌদি আরবের আবাসন, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ১৫ হাজার ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আটককৃতদের মধ্যে সাত হাজার ৮৬৪ জন আবাসন বা বাসস্থান আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় চার হাজার ৫৭৬ জনকে এবং শ্রম আইন সংক্রান্ত বিভিন্ন অপরাধে দুই হাজার ৮৪৮ জনকে নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে।

অবৈধভাবে সৌদি আরবে অনুপ্রবেশের চেষ্টার সময় এক হাজার ৬৬৮ জনকে হাতেনাতে ধরা হয়েছে, যাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার এবং ৪৬ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে প্রতিবেদনে জানানো হয়েছে। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার সময় আরও ৫৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া, অবৈধ অভিবাসীদের আশ্রয়দান, কাজের সুযোগ প্রদান কিংবা যাতায়াতে সহায়তা করার মতো অপরাধে আরও ২৪ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে, কোনো ব্যক্তি যদি অবৈধ অভিবাসীদের সৌদি আরবে প্রবেশ করতে কিংবা অবস্থান করতে যেকোনো উপায়ে সহযোগিতা করেন, তবে তাকে গুরুতর শাস্তির মুখোমুখি হতে হবে। মন্ত্রণালয়ের তথ্যমতে, এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে ১৫ বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি, আইন লঙ্ঘনের কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ দেশের নিরাপত্তা পরিস্থিতি অটুট রাখতে সাধারণ নাগরিকদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা আইন লঙ্ঘনের তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২১ জুন ২০২৬

আইন লঙ্ঘনে সৌদিতে বড় অভিযান, গ্রেপ্তার ১৫ হাজারের বেশি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল