ইসরায়েলে অনুষ্ঠিত অনিশ্চিত সংসদীয় নির্বাচনের পর সরকার গঠনের পথ সহজ করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা গাডি আইজেনকোটের মধ্যে একটি ক্ষমতা ভাগাভাগি চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা চলছে বলে খবর প্রকাশ হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, নেতানিয়াহু প্রথম দুই বছর সরকার পরিচালনার পর রাজনীতি থেকে অবসর এবং দুর্নীতি মামলায় পূর্ণাঙ্গ ক্ষমার শর্তে আইজেনকোটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
আজ রোববার (১ নভেম্বর ২০২৬) মিডল ইস্ট আই ও চ্যানেল ১৪-এর বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই প্রস্তাব সামনে এলেও রাষ্ট্রপতির কার্যালয় থেকে তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
গত সপ্তাহের মঙ্গলবারের অনিশ্চিত সংসদীয় নির্বাচনে ১২০ সদস্যের নেসেটে কোনো পক্ষই এককভাবে প্রয়োজনীয় ৬১ আসন অর্জন করতে পারেনি। প্রাথমিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকোটের বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে, অন্যদিকে আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭.৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর থেকে সর্বোচ্চ। উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি মামলা বিচারাধীন থাকার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই ও চ্যানেল ১৪

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন