দিকপাল

প্রবাসীর জমি গ্রাসের পায়তারা, নেপথ্যে পুলিশের সহযোগিতার অভিযোগ


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ১০:৩৭ পি এম | প্রিন্ট সংস্করণ

প্রবাসীর জমি গ্রাসের পায়তারা, নেপথ্যে পুলিশের সহযোগিতার অভিযোগ
ছবি : প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার জন্য এক দুবাই প্রবাসীর বসতভিটা দখলের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে ‘মোহাম্মদীয়া ব্রিকফিল্ড’-এর মালিক মো. জাকির হোসেনের বিরুদ্ধে। জমি দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী ও শ্যালককে হুমকি এবং নির্মাণাধীন ঘর ভাঙচুরের পাশাপাশি কোম্পানীগঞ্জ থানার তিন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধেও ইটভাটার মালিকের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিলকায়েছ আরা বেগম ও শ্যালক নূর হোসেন মানিক এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীর কেনা জমিতে ইটভাটা সম্প্রসারণের লক্ষে জাকির হোসেন ও তার লোকজন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আসছে এবং জমি বিক্রি বা বন্ধক না দিলে পরিবারটিকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় থানায় মামলা করা হলেও উল্টো পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগী পরিবারকে সমঝোতা ও জমি বন্ধক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত ইটভাটার মালিক জাকির হোসেন ও পুলিশ প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


প্রবাসীর জমি গ্রাসের পায়তারা, নেপথ্যে পুলিশের সহযোগিতার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার জন্য এক দুবাই প্রবাসীর বসতভিটা দখলের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে ‘মোহাম্মদীয়া ব্রিকফিল্ড’-এর মালিক মো. জাকির হোসেনের বিরুদ্ধে। জমি দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী ও শ্যালককে হুমকি এবং নির্মাণাধীন ঘর ভাঙচুরের পাশাপাশি কোম্পানীগঞ্জ থানার তিন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধেও ইটভাটার মালিকের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিলকায়েছ আরা বেগম ও শ্যালক নূর হোসেন মানিক এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীর কেনা জমিতে ইটভাটা সম্প্রসারণের লক্ষে জাকির হোসেন ও তার লোকজন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আসছে এবং জমি বিক্রি বা বন্ধক না দিলে পরিবারটিকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় থানায় মামলা করা হলেও উল্টো পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগী পরিবারকে সমঝোতা ও জমি বন্ধক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত ইটভাটার মালিক জাকির হোসেন ও পুলিশ প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল