দিকপাল

সুপ্রিম কোর্টে বড় বিপাকে ডোনাল্ড ট্রাম্প


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ১২:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

সুপ্রিম কোর্টে বড় বিপাকে ডোনাল্ড ট্রাম্প
ছবি : সংগ্রহীত

ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো প্রায় ২০ হাজার ব্যালট বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে আদালতের এমন আদেশের ফলে বড় ধরনের আইনি ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন, যাদের দাবি ছিল অ-মার্কিন নাগরিকরা এসব ব্যালট পাঠিয়েছেন। 

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মধ্যবর্তী নির্বাচন। এর আগে বিচার বিভাগ ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের ওই ব্যালটগুলো আলাদা করে রাখার নির্দেশ দেওয়ার অনুরোধ জানালেও আদালত তা নাকচ করে দেয়, যেখানে প্রায় ২ কোটি ৬০ লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান নাকি ডেমোক্রেটিক পার্টির হাতে যাবে, তা নির্ধারণে এবারের ভোট অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ চলায় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ বিরাজ করছে।


সূত্র: রয়টার্স ও আন্তর্জাতিক গণমাধ্যম

বিষয় : ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া ডাকযোগ ক্যালিফোর্নিয়ার নির্বাচন

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


সুপ্রিম কোর্টে বড় বিপাকে ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো প্রায় ২০ হাজার ব্যালট বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে আদালতের এমন আদেশের ফলে বড় ধরনের আইনি ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন, যাদের দাবি ছিল অ-মার্কিন নাগরিকরা এসব ব্যালট পাঠিয়েছেন। 

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মধ্যবর্তী নির্বাচন। এর আগে বিচার বিভাগ ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের ওই ব্যালটগুলো আলাদা করে রাখার নির্দেশ দেওয়ার অনুরোধ জানালেও আদালত তা নাকচ করে দেয়, যেখানে প্রায় ২ কোটি ৬০ লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান নাকি ডেমোক্রেটিক পার্টির হাতে যাবে, তা নির্ধারণে এবারের ভোট অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ চলায় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ বিরাজ করছে।


সূত্র: রয়টার্স ও আন্তর্জাতিক গণমাধ্যম


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল