দিকপাল

কবরে ফুল দিতে বাধা পাওয়া নিয়ে বিস্ফোরক সোহেল তাজ


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ০৮:৪৮ পি এম | প্রিন্ট সংস্করণ

কবরে ফুল দিতে বাধা পাওয়া নিয়ে বিস্ফোরক সোহেল তাজ
ছবি : সংগ্রহীত

জাতীয় চার নেতা হত্যা দিবসে বনানী কবরস্থানে বাবা তাজউদ্দীন আহমদের কবর জিয়ারত করতে গিয়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি দিতে বাধা পাওয়ার অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, দেশ কি কখনো এ ধরনের ‘জঘন্য মানসিকতা’ থেকে বের হতে পারবে না?

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের ৫১তম শাহাদাতবার্ষিকীতে বনানী কবরস্থানে গিয়ে শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতে তার মা যেভাবে বাবার কবরে যাওয়ার পথে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতেন, আজও তিনি একই কাজ করতে গেলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা তাকে কেবল নিজের বাবার কবরে দেওয়ার অনুরোধ জানিয়ে বাধা দেন।

এই ঘটনায় স্তম্ভিত হয়ে সোহেল তাজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জিয়াউর রহমানের সমাধিকে ঘিরে ‘নোংরা রাজনীতি’ করা হয়েছিল এবং তিনি আশা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশকে এ ধরনের সংকীর্ণ রাজনীতির সংস্কৃতি থেকে বের করে আনবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


কবরে ফুল দিতে বাধা পাওয়া নিয়ে বিস্ফোরক সোহেল তাজ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় চার নেতা হত্যা দিবসে বনানী কবরস্থানে বাবা তাজউদ্দীন আহমদের কবর জিয়ারত করতে গিয়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি দিতে বাধা পাওয়ার অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, দেশ কি কখনো এ ধরনের ‘জঘন্য মানসিকতা’ থেকে বের হতে পারবে না?

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের ৫১তম শাহাদাতবার্ষিকীতে বনানী কবরস্থানে গিয়ে শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতে তার মা যেভাবে বাবার কবরে যাওয়ার পথে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতেন, আজও তিনি একই কাজ করতে গেলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা তাকে কেবল নিজের বাবার কবরে দেওয়ার অনুরোধ জানিয়ে বাধা দেন।

এই ঘটনায় স্তম্ভিত হয়ে সোহেল তাজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জিয়াউর রহমানের সমাধিকে ঘিরে ‘নোংরা রাজনীতি’ করা হয়েছিল এবং তিনি আশা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশকে এ ধরনের সংকীর্ণ রাজনীতির সংস্কৃতি থেকে বের করে আনবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল