দিকপাল

৭ নভেম্বর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ফ্রি


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ০৮:০১ পি এম | প্রিন্ট সংস্করণ

৭ নভেম্বর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ফ্রি
ছবি : সংগ্রহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের চালকদের জন্য ছয় ঘণ্টার বিশেষ টোল ফ্রি সুবিধা ঘোষণা করা হয়েছে। এদিন নির্ধারিত এই সময়ে এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করতে কোনো ধরনের টোল দিতে হবে না।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে এবং এই সময়ের মধ্যে চলাচলকারী সব ধরনের যানবাহন টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।

প্রতিবছর এই জাতীয় দিবসে নগরবাসীর চলাচল সহজ করতে এবং বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া সাধারণ মানুষের সুবিধার্থে নানা উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে সেতু কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত রাজধানীসহ আশপাশের যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


৭ নভেম্বর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ফ্রি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের চালকদের জন্য ছয় ঘণ্টার বিশেষ টোল ফ্রি সুবিধা ঘোষণা করা হয়েছে। এদিন নির্ধারিত এই সময়ে এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করতে কোনো ধরনের টোল দিতে হবে না।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে এবং এই সময়ের মধ্যে চলাচলকারী সব ধরনের যানবাহন টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।

প্রতিবছর এই জাতীয় দিবসে নগরবাসীর চলাচল সহজ করতে এবং বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া সাধারণ মানুষের সুবিধার্থে নানা উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে সেতু কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত রাজধানীসহ আশপাশের যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল