পদ্মা ব্যারাজ, পদ্মা নদীতে ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু এবং যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় গুরুত্বপূর্ণ এই তিনটি মেগা প্রকল্প বাস্তবায়নের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী এবং প্রকল্পগুলোর মধ্যে সামঞ্জস্য ও সমন্বয় নিশ্চিত করতে এই বিশেষ সভা আহ্বান করা হয়, যেখানে পদ্মা ব্যারাজ এবং ওয়াই-টাইপ সেতুর নকশা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রকল্পগুলোর বর্তমানে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে এবং সমীক্ষা প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত নকশা ও ডিপিপি তৈরি করে দ্রুত ভৌত কাজ শুরু হবে। এছাড়া যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মিত হলে তা বৃহত্তর রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থায় বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন