খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপনে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাওয়া দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা বিশেষ অনুদানের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবেদনের তুলনায় এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে বাড়তি আনন্দের সঞ্চার হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২ নভেম্বর ২০২৬) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী এই অনুমোদন দেন। আগামী ২৫ ডিসেম্বর উদযাপিত হতে যাওয়া বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথমে দুই কোটি টাকা বরাদ্দের কথা থাকলেও প্রধানমন্ত্রী তা বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন করেন। এর ফলে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উৎসবটি আরও বর্ণিল ও সুন্দরভাবে উদযাপন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন