জাতীয় বাজেটের সবচেয়ে বড় স্বস্তিগুলোর একটি এসেছে প্রযুক্তি খাতে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন প্রযুক্তিপণ্য ও ডিজিটাল সেবায় কর-শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ায় সাধারণ ক্রেতাদের খরচ কমতে পারে।
মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, মনিটর, ফ্রিজ, এসি, এটিএম মেশিন ও সিসিটিভি ক্যামেরার মতো পণ্যের উৎপাদন ও আমদানি ব্যয় কমানোর প্রস্তাব এসেছে। ফলে এসব পণ্যের দাম কিছুটা কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
ব্যাংকিং সেবাতেও মিলতে পারে স্বস্তি। স্মার্টকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনে খরচ কমলে গ্রাহকদের ওপর আরোপিত বিভিন্ন চার্জও কমতে পারে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সেবায় উৎসে কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে।
তবে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো মোবাইল সিমের ওপর থাকা ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব। এটি কার্যকর হলে সরকার প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব হারাবে, কিন্তু নতুন সিম কেনা ও মোবাইল সংযোগ ব্যবহারের খরচ সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন