দিকপাল

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চায়না মার্কেট’


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ০১:৫৯ পি এম | প্রিন্ট সংস্করণ

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চায়না মার্কেট’
ছবি : প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চায়না মার্কেট’।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন মেসার্স মিজান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ মার্কেটে স্থানীয় ব্যবসায়ীরা দেশি পণ্য বিক্রির সুযোগ পাবেন এবং সাধারণ মানুষ সহজে পছন্দের পণ্য কিনতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে মার্কেটে কোনো ধরনের মাদক, জুয়া কিংবা উচ্চ শব্দে গান-বাজনা ও ইসলামী শরিয়াহবিরোধী কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাহেদ ও সাবেক ছাত্রদল নেতা মো. ফারহান প্রমুখ।

বিষয় : জাতীয় নোয়াখালী বেগমগঞ্জ, বাণিজ্য চায়না মার্কেট

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চায়না মার্কেট’

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চায়না মার্কেট’।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন মেসার্স মিজান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ মার্কেটে স্থানীয় ব্যবসায়ীরা দেশি পণ্য বিক্রির সুযোগ পাবেন এবং সাধারণ মানুষ সহজে পছন্দের পণ্য কিনতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে মার্কেটে কোনো ধরনের মাদক, জুয়া কিংবা উচ্চ শব্দে গান-বাজনা ও ইসলামী শরিয়াহবিরোধী কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাহেদ ও সাবেক ছাত্রদল নেতা মো. ফারহান প্রমুখ।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল