দিকপাল

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চায়না মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চায়না মার্কেট’।আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন মেসার্স মিজান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ মার্কেটে স্থানীয় ব্যবসায়ীরা দেশি পণ্য বিক্রির সুযোগ পাবেন এবং সাধারণ মানুষ সহজে পছন্দের পণ্য কিনতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে মার্কেটে কোনো ধরনের মাদক, জুয়া কিংবা উচ্চ শব্দে গান-বাজনা ও ইসলামী শরিয়াহবিরোধী কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাহেদ ও সাবেক ছাত্রদল নেতা মো. ফারহান প্রমুখ।

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চায়না মার্কেট’