মিশরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এএফপির তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। ক্রেনের সাহায্যে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি অপসারণ করা হয়, যার সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং রাস্তার পাশে যাত্রীদের আসনসহ বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।
আল-আহরাম জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গিজার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, কী কারণে এই ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হলো, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
সূত্র: আল-আহরাম ও এএফপি

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন