প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
মিশরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ নিহত, আহত ৩৪ : কায়রো-আসিয়ুত মহাসড়ক
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
মিশরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এএফপির তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। ক্রেনের সাহায্যে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি অপসারণ করা হয়, যার সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং রাস্তার পাশে যাত্রীদের আসনসহ বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। আল-আহরাম জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গিজার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, কী কারণে এই ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হলো, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।সূত্র: আল-আহরাম ও এএফপি
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল