দিকপাল

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের দূতের কাছে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ১০:৩৪ পি এম | প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের দূতের কাছে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক, সীমান্ত অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্তার, মানবপাচার ও মাদক পাচারের নিরাপত্তা ঝুঁকি এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।  

বৈঠকে মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘ বিশেষ দূত জানান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে; একইসঙ্গে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে অনুকূল পরিবেশ তৈরির ওপর উভয় পক্ষ বিশেষ গুরুত্ব আরোপ করে।


সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ বিষয়ক শাখা

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের দূতের কাছে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক, সীমান্ত অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্তার, মানবপাচার ও মাদক পাচারের নিরাপত্তা ঝুঁকি এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।  

বৈঠকে মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘ বিশেষ দূত জানান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে; একইসঙ্গে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে অনুকূল পরিবেশ তৈরির ওপর উভয় পক্ষ বিশেষ গুরুত্ব আরোপ করে।


সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ বিষয়ক শাখা


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল