শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ এবং বিভাগীয় জনসভায় যোগ দিতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর রওনা হন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সফরের সার্বিক সঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রী প্রথমে সড়কপথে রংপুর নগরীর শতবর্ষী রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর পুনরায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন।
পরিকল্পনা অনুযায়ী, দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী নগরীর ঐতিহ্যবাহী ২৭০ বছরের পুরোনো 'রাজশাহী ধর্মসভা মন্দির'-এর পূজামণ্ডপ পরিদর্শন এবং স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউজে মধ্যাহ্নবিরতি শেষে বিকেল ৩টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে রাজশাহী ও নাটোরের ১ হাজার ৩০০ জন আখচাষীর মাঝে প্রণোদনা বিতরণ করবেন।
একই স্থানে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রাজশাহী সফর শেষে তিনি বিকেলে চট্টগ্রামে গিয়ে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে রাতেই ঢাকা ফিরবেন।
সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় ও সফরসূচি আদেশ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন