দলের বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ ও উপহার নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ৈ
মঙ্গলবারে (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এই সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নেওয়ার সত্যতা পাওয়ায় এবং এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি।
দলীয় সূত্রে জানা যায়, এর আগে ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় রমিজ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করে ও দলের কার্যক্রমে সক্রিয় হওয়ার শর্তে তাঁর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।
সর্বশেষ এই ঘটনার সূত্রপাত হয় যখন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা গত সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন তাঁর কাছ থেকে ১ লাখ টাকা ও ৩টি খাসি নেন, যার প্রমাণ তাঁর কাছে সুরক্ষিত রয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দলের ভেতর ও বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে রমিজ উদ্দিনকে অব্যাহতির খবরে সন্তোষ প্রকাশ করে তৃণমূল নেতাকর্মীরা জেলা বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি জানান, দলের দেওয়া এই দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষে কাজ করে যাবেন।
স্টাফ রিপোর্টার
সূত্র: কুমিল্লা উত্তর জেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তি ও স্থানীয় প্রতিনিধি

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন