দিকপাল

রাশিয়ার কামচাটকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভুল সতর্কবার্তায় জাপানে আতঙ্ক

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ০৬:৫২ পি এম | প্রিন্ট সংস্করণ

রাশিয়ার কামচাটকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভুল সতর্কবার্তায় জাপানে আতঙ্ক

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ অঞ্চলে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, শক্তিশালী এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল রাশিয়ার কামচাটকা অঞ্চলের ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার স্পষ্ট করেছে যে, এই কম্পনের প্রভাবে কোনো ধরনের সুনামির বিপদ বা ঝুঁকির আশঙ্কা নেই। 

উৎপত্তিস্থল গভীর হওয়ায় এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানা যায়নি। স্থানীয় উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

এদিকে, এই ভূমিকম্পকে কেন্দ্র করে প্রতিবেশী জাপানে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। জাপানের আবহাওয়া সংস্থা যান্ত্রিক ত্রুটির কারণে ভুলবশত ৯.৯ মাত্রার এক চরম বিধ্বংসী ভূকম্পনের আগাম সতর্কতা বা অ্যালার্ট জারি করে। সংবাদ মাধ্যম বিএনও নিউজ জানায়, জাপানের এক বিশাল এলাকাজুড়ে তীব্র প্রলয়ঙ্করি কম্পনের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যদিও তাদের নিজস্ব পরিমাপ অনুযায়ী মূল ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। 

যদি জাপানি কর্তৃপক্ষের প্রাথমিক বার্তাটি সঠিক হতো, তবে এটি হতো বিশ্ব ইতিহাসে যন্ত্রে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প। এ যাবৎকালে রেকর্ড করা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল ১৯৬০ সালে চিলিতে ঘটে যাওয়া ‘ভালদিভিয়া ভূমিকম্প’, যার মাত্রা ছিল ৯.৫।

উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এলাকাটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ নামক ভূ-গাঠনিক বলয়ের ওপর অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত বছরের জুলাই মাসে এই অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের বড় অংশ সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিল।

সূত্র: এনডিটিভি / বিবিসি / বিএনও নিউজ

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাশিয়ার কামচাটকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভুল সতর্কবার্তায় জাপানে আতঙ্ক

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল