ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ও জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ ছেড়েছে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড।
এই জয়ের মধ্য দিয়েই নরওয়েজিয়ান ক্লাব বোদো/গ্লিম্টের এই ক্ষুদ্র মাঠটি ইউরোপীয় ফুটবলে নিজেদের ‘সবচেয়ে অপ্রতিরোধ্য ও আতঙ্কজনক দুর্গ’ হিসেবে আরও একবার প্রতিষ্ঠিত করল।
আর্কটিক সার্কেলের ওপরে অবস্থিত মাত্র ৮,২৭০ আসনসংখ্যার এই ছোট্ট স্টেডিয়ামটি সফরকারী ঐতিহ্যবাহী দলগুলোর জন্য এক চরম অগ্নিপরীক্ষা। হাড়কাঁপানো কনকনে ঠান্ডা হাওয়া, ক্ষিপ্র গতির কৃত্রিম (আর্টিফিশিয়াল) টারফ এবং বোদো/গ্লিম্টের অনবরত 'হাই-প্রেসিং' ফুটবলের ত্রিমুখী আক্রমণের সামনে দাঁড়াতেই পারছে না ইউরোপের প্রতিষ্ঠিত ক্লাবগুলো।
পরিসংখ্যান বলছে, ২০২০ সাল থেকে ইউরোপীয় ফুটবলে নিজেদের ঘরের মাঠে খেলা ৪৮টি ম্যাচের মধ্যে ৩৭টিতেই বিশাল জয় ছিনিয়ে নিয়েছে বোদো/গ্লিম্ট। আস্পমিরায় এসে এর আগে তাসের ঘরের মতো ভেঙে পড়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে এএস রোমা, পোর্তো, লাৎসিও এবং ম্যানচেস্টার সিটির মতো পরাশক্তিগুলোর। এবার সেই পরাজিতদের তালিকায় নতুন করে নাম লেখাল বরুসিয়া ডর্টমুন্ড।
ম্যাচ শেষে ডর্টমুন্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আক্ষেপ প্রকাশ করে লেখা হয়েছে—কনকনে ঠান্ডা আর তীব্র দমকা হাওয়ার মধ্যে কৃত্রিম ঘাসের উইকেটে স্বাগতিকরাই বলের পারফেক্ট ব্যবহার নিশ্চিত করতে পেরেছে।
উল্লেখ্য, আস্পমিরা স্টেডিয়ামটি নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। হিমাঙ্কের নিচের তীব্র তাপমাত্রা আর সংক্ষিপ্ত দিনের আলোয় স্বাগতিকরা অভ্যস্ত হলেও বিদেশি ফুটবলারদের জন্য খাপ খাইয়ে নেওয়া প্রায় অসম্ভব। বোদো/গ্লিম্টের তারকা মিডফিল্ডার প্যাট্রিক বার্গ রসিকতা করে বলেন, "আমরা এই মাঠে খেলা উপভোগ করি। সত্যি বলতে, ইউরোপের অনেক নামিদামি দলই এই মাঠে খেলতে আসার আগে ভয় পায়!"
ফুটবল বিশ্বে বোদো/গ্লিম্টের এই রণকৌশল এখন 'আস্পমিরা ট্র্যাপ' নামে পরিচিত। কৃত্রিম ঘাসের মাঠে বলের গতি ও বাউন্স সাধারণ প্রাকৃতিক ঘাসের চেয়ে সম্পূর্ণ আলাদা হওয়ায় তারকা খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন।
যদিও শীঘ্রই পুরনো আস্পমিরা স্টেডিয়ামের জায়গায় ১০,০০০ আসনসংখ্যার একটি নতুন আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে নতুন ইনডোর প্রযুক্তিতে বাতাস ও ঠান্ডার প্রভাব কমলে বোদো/গ্লিম্ট তাদের এই ঐতিহাসিক ‘হোম অ্যাডভান্টেজ’ ধরে রাখতে পারবে কিনা, তা সময়ই বলে দেবে। আপাতত ইউরোপ সেরা দলগুলোর কাছে আস্পমিরায় পা রাখা মানেই নিশ্চিত এক ভীতিকর অভিজ্ঞতা।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন