দিকপাল

নিজেকে বিলীন করে দিয়েছি

 ইসহাক মাহমুদ
ইসহাক মাহমুদ কবি
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ০৫:৫৮ পি এম | প্রিন্ট সংস্করণ

নিজেকে বিলীন করে দিয়েছি

পরবর্তী প্রজন্মের কাছে- 

নিজেকে বিলীন করে দিয়েছি কোনো হিসেব না মেনেই,

ফুরিয়ে যাবো ভেবে কাঁদতে পারিনি কখনোই, 

যতগুলো নির্ঘুম রাত কেটেছে তার জন্য দায়ী করিনি কাউকেই। 

হিংস্রতা'কে আপন করে নিতে পারিনি বলে নিজেকে অবহেলিত ভাবিনি কোনোদিন,

অতটাও উদার হতে পারিনি যতটুকু হলে নিজের  বিচার নিজে করা যায়,

আমি চলতে চেয়েছি সাদামাটা ভাবে আর অন্যরকম ধাঁচে, 

নিজেকে বিলীন করে দিয়েছি পরবর্তী প্রজন্মের কাছে।

উত্তাল নদীর শান্ত স্রোতের মতো—

মিশতে চেয়েছি শুভ্র পথিক হয়ে লাজুক কিংবা হিংস্র প্রজাতির সাথে,

কখনো বা ফিরতে চেয়েছি কিশোর বয়সের ডাংগুলি খেলার মাঠে,

অথবা- লুকোচুরি খেলায় পালিয়ে বেড়ানো সর্বশেষ মানুষটি হয়েও বেঁচে থাকতে চেয়েছি বিশ্ব দরবারে। 

যেদিন জানতে পারি মানুষের ভীড়েও নরপিশাচ, জন্তু-জানোয়ার বুক ফুলিয়ে বাঁচে,

সেদিন হতেই-

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নিজেকে বিলীন করে দিয়েছি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

পরবর্তী প্রজন্মের কাছে- 

নিজেকে বিলীন করে দিয়েছি কোনো হিসেব না মেনেই,

ফুরিয়ে যাবো ভেবে কাঁদতে পারিনি কখনোই, 

যতগুলো নির্ঘুম রাত কেটেছে তার জন্য দায়ী করিনি কাউকেই। 

হিংস্রতা'কে আপন করে নিতে পারিনি বলে নিজেকে অবহেলিত ভাবিনি কোনোদিন,

অতটাও উদার হতে পারিনি যতটুকু হলে নিজের  বিচার নিজে করা যায়,

আমি চলতে চেয়েছি সাদামাটা ভাবে আর অন্যরকম ধাঁচে, 

নিজেকে বিলীন করে দিয়েছি পরবর্তী প্রজন্মের কাছে।

উত্তাল নদীর শান্ত স্রোতের মতো—

মিশতে চেয়েছি শুভ্র পথিক হয়ে লাজুক কিংবা হিংস্র প্রজাতির সাথে,

কখনো বা ফিরতে চেয়েছি কিশোর বয়সের ডাংগুলি খেলার মাঠে,

অথবা- লুকোচুরি খেলায় পালিয়ে বেড়ানো সর্বশেষ মানুষটি হয়েও বেঁচে থাকতে চেয়েছি বিশ্ব দরবারে। 

যেদিন জানতে পারি মানুষের ভীড়েও নরপিশাচ, জন্তু-জানোয়ার বুক ফুলিয়ে বাঁচে,

সেদিন হতেই-

নিজেকে বিলীন করে দিয়েছি পরবর্তী প্রজন্মের কাছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল