নরসিংদীর মাধবদীতে পরকীয়াজনিত বিরোধ ও পারিবারিক কলহের জেরে রেহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী গা ঢাকা দিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেহানা বেগম অভিযুক্ত টেক্সটাইল মিল শ্রমিক জসিম উদ্দিনের স্ত্রী। তাঁদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ চলছিল। এর পাশাপাশি কিছুদিন ধরে জসিম বেকার থাকায় সংসার চালানো এবং পারিবারিক অনটন নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো।
মঙ্গলবার সকালে তাঁদের দুই মেয়ে স্থানীয় মক্তবে পড়তে গেলে ফাঁকা বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম উদ্দিন স্ত্রী রেহানা বেগমের মাথায় শক্ত বস্তু দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত জসিম পালিয়ে যান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন