খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের উন্নত চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন থাকা অবস্থায় খান সাইফুলের আবেগঘন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানার পরপরই প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণের জরুরি নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর কার্যালয়ে সংযুক্ত বিশেষ চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়।
পরবর্তীতে রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে সাইফুলকে আনুষ্ঠানিকভাবে ভর্তি করা হয়।
সাইফুলের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে ডা. নুরুজ্জামান জানান, আগামী দু-এক দিনের মধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করে তাঁর যথাযথ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।
হাসপাতালে ভর্তি প্রক্রিয়া চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউরোসায়েন্সেস হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম.আর. হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল নেতা শোআইব ইসলামসহ আরও অনেকে।
উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে তৎকালীন ক্ষমতাসীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন এবং দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ইতিপূর্বেও কয়েক দফায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপে রাজধানীর বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে তাঁর চিকিৎসা প্রদান করা হয়েছিল।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন