রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জাতীয় সংসদের স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁদের গ্রেপ্তার দেখায় শেরেবাংলা নগর থানা পুলিশ।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। মরিয়মের বাবার করা মামলার এজাহারে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী স্পিকারকে অবহিত করার পরই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ২২ জুলাই এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর 'নৈতিক স্খলনজনিত' অভিযোগে গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। সে সময় ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং ১৭ জুন তাঁদের বিয়ে হয়েছিল বলে দাবি করেছিলেন এই সংসদ সদস্য।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন