জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি এম আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এনসিপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে মনিরা শারমিনসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক গভীর সমবেদনা প্রকাশ করেছে দলটি।
শোকবার্তায় এনসিপি জানায়, প্রিয়জনকে হারানোর এই কঠিন ও বেদনাঘন সময়ে মনিরা শারমিন এবং তাঁর পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি পান, মহান সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা জানানো হচ্ছে। একই সাথে দলটির সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন