দিকপাল

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: জবির নবীন বরণে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৫২ পি এম | প্রিন্ট সংস্করণ

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: জবির নবীন বরণে শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ আধুনিক প্রযুক্তিগত শিক্ষার প্রসারে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন।

শিক্ষা খাতে সরকারের বরাদ্দ বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে সারাদেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১ কোটি ১২ লাখ প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি দূরীকরণে মিড-ডে মিল কর্মসূচি অব্যাহত রয়েছে। ২০২৮ সালের মধ্যে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আন্তর্জাতিক মানের ও যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে দ্রুত একটি সুসজ্জিত জিমনেশিয়াম নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: জবির নবীন বরণে শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ আধুনিক প্রযুক্তিগত শিক্ষার প্রসারে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন।

শিক্ষা খাতে সরকারের বরাদ্দ বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে সারাদেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১ কোটি ১২ লাখ প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি দূরীকরণে মিড-ডে মিল কর্মসূচি অব্যাহত রয়েছে। ২০২৮ সালের মধ্যে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আন্তর্জাতিক মানের ও যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে দ্রুত একটি সুসজ্জিত জিমনেশিয়াম নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল