দিকপাল

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর: ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩২ পি এম | প্রিন্ট সংস্করণ

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর: ইসি
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদসহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের তারিখ ও আনুষঙ্গিক বিষয়াদি চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করে বলেন, ইসি ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখের বিষয়ে মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা এবং বাজেট ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা করার বিধান থাকলেও এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৈঠক আহ্বান করেছে এবং উক্ত বৈঠকের পরেই তারিখ চূড়ান্ত করা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর: ইসি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউনিয়ন পরিষদসহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের তারিখ ও আনুষঙ্গিক বিষয়াদি চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করে বলেন, ইসি ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখের বিষয়ে মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা এবং বাজেট ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা করার বিধান থাকলেও এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৈঠক আহ্বান করেছে এবং উক্ত বৈঠকের পরেই তারিখ চূড়ান্ত করা হবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল