দিকপাল

অপপ্রচারের ঝাপটায় ভুল সংবাদ নয়: গণমাধ্যমকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১৫ পি এম | প্রিন্ট সংস্করণ

অপপ্রচারের ঝাপটায় ভুল সংবাদ নয়: গণমাধ্যমকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সত্য-মিথ্যার মিশ্রণে তৈরি বিভ্রান্তিকর সংবাদ ও অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আতিকুর রহমান রুমন স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাসী। কারণ রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আসার পূর্বেও তিনি দীর্ঘ সময় সংবাদপত্রের প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। তবে স্বাধীনতার পাশাপাশি সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বজায় রাখা আবশ্যক। উদাহরণ টেনে তিনি বলেন, উন্নয়ন সংস্কারকাজের অংশ হিসেবে নির্দিষ্ট একটি মন্দিরের অবকাঠামোগত সংস্কার প্রকল্পকে পার্শ্ববর্তী দেশসহ দেশীয় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ‘মন্দির ভাঙচুর’ হিসেবে বিকৃত ও অপপ্রচার হিসেবে ছড়িয়ে দিচ্ছে।

সরকারের কার্যক্রম ও সাম্প্রতিক অর্জন তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রশাসনের মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে। দীর্ঘমেয়াদি সংস্কার ও প্রশাসনিক সুফলের জন্য দেশের মানুষকে কিছুটা ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে তিনি জানান, বিদ্যুৎ ও গ্যাস সংকট এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিনরাত কাজ চলছে।

উক্ত বিশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অপপ্রচারের ঝাপটায় ভুল সংবাদ নয়: গণমাধ্যমকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সত্য-মিথ্যার মিশ্রণে তৈরি বিভ্রান্তিকর সংবাদ ও অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আতিকুর রহমান রুমন স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাসী। কারণ রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আসার পূর্বেও তিনি দীর্ঘ সময় সংবাদপত্রের প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। তবে স্বাধীনতার পাশাপাশি সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বজায় রাখা আবশ্যক। উদাহরণ টেনে তিনি বলেন, উন্নয়ন সংস্কারকাজের অংশ হিসেবে নির্দিষ্ট একটি মন্দিরের অবকাঠামোগত সংস্কার প্রকল্পকে পার্শ্ববর্তী দেশসহ দেশীয় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ‘মন্দির ভাঙচুর’ হিসেবে বিকৃত ও অপপ্রচার হিসেবে ছড়িয়ে দিচ্ছে।

সরকারের কার্যক্রম ও সাম্প্রতিক অর্জন তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রশাসনের মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে। দীর্ঘমেয়াদি সংস্কার ও প্রশাসনিক সুফলের জন্য দেশের মানুষকে কিছুটা ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে তিনি জানান, বিদ্যুৎ ও গ্যাস সংকট এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিনরাত কাজ চলছে।

উক্ত বিশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল