দিকপাল

দাম বাড়াতেই গ্যাস বিদ্যুতের সংকট তৈরি করা হচ্ছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ০৪:৩৬ পি এম | প্রিন্ট সংস্করণ

দাম বাড়াতেই গ্যাস বিদ্যুতের সংকট তৈরি করা হচ্ছে: জামায়াত আমির

মূল্যবৃদ্ধি যৌক্তিক হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে দেশে ইচ্ছাকৃতভাবে গ্যাস ও বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, মূল্যবৃদ্ধি করার পর যদি সংকটের সমাধান সম্ভব হয়, তবে দাম না বাড়িয়েই কেন সেই সমাধান নিশ্চিত করা হচ্ছে না—তা জনগণের সঙ্গে চরম প্রতারণা। চব্বিশের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বিষয়ে তিনি উল্লেখ করেন যে, এই আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই; বহু বছরের নির্যাতিত সাধারণ জনগণ ও তরুণ সমাজের যৌথ আত্মত্যাগেই এ বিজয় অর্জিত হয়েছে। তাই শহীদদের নিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ, আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও শহিদ পরিবারগুলোকে সঠিক পুনর্বাসনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিত্যপণ্যের উর্ধ্বমুখী দর ও জ্বালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলেও তিনি সমালোচনা করেন।

গণসমাবেশে উপস্থিত ১১-দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও সরকারের নীতিনির্ধারণী নানা বিষয়ে নিজস্ব বক্তব্য তুলে ধরেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীকে বিভেদ এড়িয়ে চলা ও অভ্যন্তরীণ চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ জনগণের মতামতকে সম্মান জানিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোড় তাগিদ দেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী টেন্ডারবাজি ও দখলদারিত্ব বন্ধ করে সর্বস্তরে মৌলিক সেবাসমূহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

দাম বাড়াতেই গ্যাস বিদ্যুতের সংকট তৈরি করা হচ্ছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল