পবিত্র ওমরাহ্-২০২৬ পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এই যাত্রার প্রারম্ভে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ বিকেলে সদর দপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ওমরাহ সংক্রান্ত নথিপত্র ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ওমরাহ্ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রা কামনা করেন এবং পবিত্র ওমরাহ্ যথাযথ নিয়ম ও শৃঙ্খলার সঙ্গে পালনের পাশাপাশি দেশ ও বাহিনীর কল্যাণে বিশেষ দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক উল্লেখ করেন যে, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময় এবং জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন