দিকপাল

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ১২:০৩ পি এম | প্রিন্ট সংস্করণ

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের দিনেই শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে নবনির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহীদদের স্মরণে নির্মিত এই জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখেন তাঁরা।

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) সাধারণ ছুটির দিনে আয়োজিত বিশেষ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও ড. ইউনূস জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও স্মারক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গণ-অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল ও চিত্রকর্ম তাঁদের সামনে তুলে ধরা হয়। জাদুঘর পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণ-অভ্যুত্থানের সময় শহীদ হওয়া পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, আজ ৫ আগস্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে জাদুঘরটি উন্মুক্ত হলেও প্রথম দিনটি কেবল জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে টিকিট কেটে সর্বসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ থাকছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

উদ্বোধনের দিনেই শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে নবনির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহীদদের স্মরণে নির্মিত এই জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখেন তাঁরা।

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) সাধারণ ছুটির দিনে আয়োজিত বিশেষ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও ড. ইউনূস জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও স্মারক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গণ-অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল ও চিত্রকর্ম তাঁদের সামনে তুলে ধরা হয়। জাদুঘর পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণ-অভ্যুত্থানের সময় শহীদ হওয়া পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, আজ ৫ আগস্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে জাদুঘরটি উন্মুক্ত হলেও প্রথম দিনটি কেবল জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে টিকিট কেটে সর্বসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ থাকছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল