দিকপাল

ঢাকা-রিয়াদ সম্পর্কের নতুন উচ্চতা, বহুমাত্রিক অংশীদারিত্বে জোর দুই দেশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | ০৫:১৩ পি এম | প্রিন্ট সংস্করণ

ঢাকা-রিয়াদ সম্পর্কের নতুন উচ্চতা, বহুমাত্রিক অংশীদারিত্বে জোর দুই দেশের

প্রথাগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে সৌদি আরবের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি, কৌশলগত ও বহুমাত্রিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশকে কাজে লাগিয়ে বিশেষ করে সৌরবিদ্যুৎ, কৃষি এবং তথ্যপ্রযুক্তি খাতে সৌদি আরবের বড় অঙ্কের বিনিয়োগের আহ্বান জানিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেইজির নেতৃত্বাধীন এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য প্রকাশ করে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের একটি অত্যন্ত ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এই ধারাবাহিকতায় সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিশিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন উদীয়মান খাতে পুঁজি বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের ঐতিহাসিক ও পারস্পরিক আস্থার সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ (সোলার পাওয়ার) খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন, যা দুই দেশের জন্যই বাণিজ্যিকভাবে লাভজনক হবে বলে তিনি মন্তব্য করেন।

বৈঠকে সৌদি আরবের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ খাতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে বিশেষ অভিনন্দন জানানো হয়। বৈঠক শেষে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে রিয়াদ সফরের আমন্ত্রণ জানান।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ঢাকা-রিয়াদ সম্পর্কের নতুন উচ্চতা, বহুমাত্রিক অংশীদারিত্বে জোর দুই দেশের

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল