দিকপাল

‘আয়নাঘর’ সরেজমিন পরিদর্শনে ট্রাইব্যুনালের তিন বিচারপতি

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬ | ০১:০৩ পি এম | প্রিন্ট সংস্করণ

‘আয়নাঘর’ সরেজমিন পরিদর্শনে ট্রাইব্যুনালের তিন বিচারপতি

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত গোপন বন্দিশালা বা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি ও প্রসিকিউশন টিম। আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বেলা ১১টার পর এই সরেজমিন পরিদর্শন সম্পন্ন হয়।

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরা এ সময় পরিদর্শনে অংশ নেন। মানবতাবিরোধী অপরাধ ও গোপন বন্দিশালায় নির্যাতনের নানা অভিযোগের তদন্তের অংশ হিসেবেই এই পরিদর্শন পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০১ আগস্ট ২০২৬

‘আয়নাঘর’ সরেজমিন পরিদর্শনে ট্রাইব্যুনালের তিন বিচারপতি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত গোপন বন্দিশালা বা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি ও প্রসিকিউশন টিম। আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বেলা ১১টার পর এই সরেজমিন পরিদর্শন সম্পন্ন হয়।

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরা এ সময় পরিদর্শনে অংশ নেন। মানবতাবিরোধী অপরাধ ও গোপন বন্দিশালায় নির্যাতনের নানা অভিযোগের তদন্তের অংশ হিসেবেই এই পরিদর্শন পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল