জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে সবাইকে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে, জুলাইয়ের চেতনাকে সেভাবে বিক্রি করা যাবে না।
বৃহস্পতিবার রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে 'জুলাই শহীদ দিবস ২০২৬' উপলক্ষে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সমাজে অন্যায় ও শোষণ বাড়লে জনগণ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও পিএসসি সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাকে জুলাইয়ের আত্মত্যাগের চেতনার সঙ্গে সম্পর্কিত করে দেখান। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে দলের চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসংখ্য নেতাকর্মীকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে অসীম শ্রদ্ধায় বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে দেশবাসী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সফল হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী এখন দেশ গড়ার কাজ চলছে বলে জানান।আয়োজনের শুরুতে অতিথিরা জুলাই শহীদ দিবস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এবং আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ তথ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন