বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে বড় বড় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও এখন তরুণদের টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির চাকরি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ধরনের চাঁদাবাজির চাকরি দেশের জনগণ কোনোভাবেই চায় না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিবের সাম্প্রতিক একটি বক্তব্য উদ্ধৃত করে জামায়াত আমীর বলেন, সরকার পরিচালনায় দুর্নীতির হার কমা তো দূরের কথা, বরং দিন দিন তা আরও বৃদ্ধি পেয়েছে। এতে করে বিদ্যমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জনগণের অধিকার ছিনিয়ে আনা হবে এবং গণভোটের রায় নিয়ে কোনো ছিনিমিনি খেলা দেশের মানুষ মেনে নেবে না।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সম্পূর্ণ চাঁদাবাজিমুক্ত ও বৈষম্যহীন ইনসাফের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদাবাজি বন্ধ করা ও শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা সম্ভব নয়।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন