কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’ নিয়ে এখন মেতেছেন দেশের সংগীতপ্রেমীরা। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়ার ঝড় উঠেছে এবং শ্রোতা-সমালোচকদের ব্যাপক প্রশংসায় ভাসছেন এর কলাকুশলীরা।
গানটিতে প্রেম, অপেক্ষা, বিরহ ও ভালোবাসার গভীর অনুভূতি অত্যন্ত আবেগঘনভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইশান মজুমদারের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুনিধি নায়েক এবং ইশান মজুমদার নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন অদিত রহমান এবং পুরো সিজনটি প্রযোজনা ও কিউরেট করছেন শায়ান চৌধুরী অর্ণব।
গানটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর দৃশ্যধারণ। প্রথাগত কোক স্টুডিওর ইনডোর সেটের বাইরে গিয়ে এবার গানটির ভিডিও ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগরে। ঐতিহ্যবাহী লোকেশন, শিল্পীদের কণ্ঠের আবেগ এবং সুরে ‘স্বর্ণযুগের বাংলা সিনেমার আবহ’ খুঁজে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন সাধারণ শ্রোতারা।
এর আগের পরিবেশনা ‘মেঘ’ গানটি নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনা তৈরি হলেও, আধুনিক মিউজিকের সাথে দেশীয় আবহ ও শিকড়ের মিশেলে তৈরি ‘পাতার বাঁশরি’ ইতোমধ্যে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন