মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে পরিপত্র জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে তা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে এবং শ্রেণিকক্ষের সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের আসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় তা তাদের পড়াশোনার পরিবেশ ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা জরুরি ছিল। এছাড়া পাঠদানের সময় শিক্ষকদের মোবাইল ব্যবহারেও যেন মনোযোগ নষ্ট না হয়, সে বিষয়ে প্রধানদের তদারকি করতে বলা হয়েছে।
উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় দাবি করে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। তাঁদের মতে, ক্লাস চলাকালে মোবাইল ফোন নিষিদ্ধের ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন