দিকপাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ০৯:০১ পি এম | প্রিন্ট সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ চালু

তৃতীয় ভাষা শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের সব জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ চালু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক শ্রমবাজার ও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই এই উদ্যোগ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, এসব ক্লাবে নিয়মিত ভাষাচর্চা ও স্পিকিং সেশন ছাড়াও থাকবে পাবলিক স্পিকিং, বিতর্ক, উপস্থাপনা, বইপাঠ, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার, কর্মশালা এবং ভাষাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। সরাসরি পাঠদানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষার উপকরণ ব্যবহারের সুযোগও থাকবে।

শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের আশা, এই উদ্যোগ শিক্ষার্থীদের কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি যথেষ্ট নয়, পাশাপাশি যোগাযোগ দক্ষতাও অর্জন করতে হবে। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও ভাষার দক্ষতার অভাবে আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়ে। কলেজ পর্যায়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে থাকা জড়তা ও ভয় দূর করা, যাতে তারা সাবলীলভাবে ইংরেজি বা অন্য কোনো তৃতীয় ভাষায় কথা বলতে ও ভাব প্রকাশ করতে পারে। তিনি প্রতিটি কলেজ থেকে এমন এক প্রজন্ম গড়ে তোলার আশা প্রকাশ করেন, যারা যেকোনো বৈশ্বিক পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করতে পারবে।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টরা এই উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তাদের ধারণা, প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর শিক্ষার্থীরা, যারা সাধারণত ভাষাচর্চার পর্যাপ্ত সুযোগ পায় না, এই ক্লাবগুলো তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। চতুর্থ শিল্পবিপ্লব ও বৈশ্বিক প্রতিযোগিতার সময়ে এই দক্ষতাকে তারা অপরিহার্য যোগ্যতা হিসেবে দেখছেন।

সূত্র জানায়, খুব শিগগিরই ঢাকা মহানগরের কলেজগুলোকে নিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব বিষয়ক একটি কর্মশালার আয়োজন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ চালু

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল