রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে নতুন আলু, ফুলকপি, বাঁধাকপিসহ নানা ধরনের সবজির দেখা মিললেও দাম এখনো বেশ চড়া। নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মাছ ও মুরগির বাজারেও দামের উত্তাপ রয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজারে শীতকালীন নতুন আলু ১৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, শিম ১০০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৬০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে মিলছে শুধু পেঁপে (৩০ টাকা) ও মিষ্টিকুমড়া (৪০ টাকা)। সবজির পাশাপাশি মাছের বাজারেও স্বস্তি নেই। পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা কেজি হলেও বড় আকারের রুই, আইড়, চিতল, শিং ও বড় চিংড়ির দাম ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। এছাড়া ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মুরগির বাজারে ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের এই চড়া দামে বাজার সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন