দিকপাল

মানসম্মত পাঠ্যবই নিশ্চিতে তেজগাঁওয়ে ছাপাখানা পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ০৯:৫৬ পি এম | প্রিন্ট সংস্করণ

মানসম্মত পাঠ্যবই নিশ্চিতে তেজগাঁওয়ে ছাপাখানা পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

মানসম্মত পাঠ্যবই মুদ্রণ ও সময়মতো বিতরণের অগ্রগতি সরজমিনে দেখতে তেজগাঁওয়ের একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। 

শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি এই ছাপাখানাটিতে উপস্থিত হয়ে কাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি বই ছাপানোর কাগজের গুণগত মান, মুদ্রণের নিখুঁত অবস্থা পরীক্ষা করার পাশাপাশি কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে নতুন বই পৌঁছানোর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন জানান, নতুন শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষার্থীর হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। 

এর আগে একই দিন বিকেলে এনসিটিবি কার্যালয়ে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে আয়োজিত উক্ত বৈঠকে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে সার্বিক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মানসম্মত পাঠ্যবই নিশ্চিতে তেজগাঁওয়ে ছাপাখানা পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

মানসম্মত পাঠ্যবই মুদ্রণ ও সময়মতো বিতরণের অগ্রগতি সরজমিনে দেখতে তেজগাঁওয়ের একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। 

শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি এই ছাপাখানাটিতে উপস্থিত হয়ে কাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি বই ছাপানোর কাগজের গুণগত মান, মুদ্রণের নিখুঁত অবস্থা পরীক্ষা করার পাশাপাশি কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে নতুন বই পৌঁছানোর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন জানান, নতুন শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষার্থীর হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। 

এর আগে একই দিন বিকেলে এনসিটিবি কার্যালয়ে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে আয়োজিত উক্ত বৈঠকে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে সার্বিক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল