বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে দেশের উদীয়মান তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের বেকারত্ব নিরসনে উচ্চশিক্ষাসহ সর্বস্তরে প্রযুক্তিভিত্তিক ও প্রকৌশল শিক্ষা অন্তর্ভুক্ত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বঙ্গভবনে বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা ও মতামত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, আন্তর্জাতিক মানের গবেষণা এবং এ পর্যন্ত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১০০ কোটি টাকার বেশি বৃত্তি দেওয়ার তথ্য রাষ্ট্রপতিকে জানান। একই সাথে বিখ্যাত জেসাপ আন্তর্জাতিক কোর্ট প্রতিযোগিতায় ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য তুলে ধরে আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তাতে অংশগ্রহণের আশ্বাস প্রদান করেন।
সূত্র: বঙ্গভবন প্রেস উইং

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন