আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন মাত্রা যোগ করতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর জন্য মোট চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধনের সাপেক্ষে বইগুলো শিক্ষার্থীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
আজ রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এনসিসিসির পৃথক সভায় এই বইগুলোর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত নতুন বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণীর জন্য নির্ধারিত হয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণীর জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষণ) ও ‘আমার কারিগরি শিক্ষা’। নতুন এই বইগুলো চালুর ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষণ এবং বাস্তবমুখী কারিগরি জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর বই অনুমোদনের পৃথক এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কমিটির বিশিষ্ট সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই পাঠ্যবইগুলো শিক্ষার্থীদের বহুমুখী মেধা বিকাশ ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন