দিকপাল

এসএসসির ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ০৩:৪৭ পি এম | প্রিন্ট সংস্করণ

এসএসসির ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত ঘোষণা

দীর্ঘ অপেক্ষার পর ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের নিয়ম অনুযায়ী প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফল প্রস্তুত সম্ভব হয়নি। পরবর্তীতে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে সব প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে ১০ আগস্ট তারিখটি চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলে এবং এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

এসএসসির ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ অপেক্ষার পর ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের নিয়ম অনুযায়ী প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফল প্রস্তুত সম্ভব হয়নি। পরবর্তীতে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে সব প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে ১০ আগস্ট তারিখটি চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলে এবং এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল